1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নকলায় পিতার হাতে এক কণ্যা খুন অপর কণ্যা হাসপাতালে - দৈনিক সংবাদের কাগজ
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ১১:৩০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নকলায় পিতার হাতে এক কণ্যা খুন অপর কণ্যা হাসপাতালে

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬,
  • 77 Time View

শেরপুরের নকলায় মরিয়ম (৬) নামে এক কণ্যাকে হত্যা ও মিম (৪) নামে অপর কণ্যাকে আহত করার অভিযোগ উঠেছে পিতা বাবু মিয়ার বিরুদ্ধে। ১৮ জানুয়ারি রোববার সকালে উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চর বসন্তী মধ্যপাড়া এলাকায় এঘটনা ঘটেছে।

ঘটনার পরপরই অভিযুক্ত বাবু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি জানা গেছে। অভিযুক্ত বাবা বাবু মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নকলার চর বসন্তী এলাকার বাবু মিয়ার সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে বাবুর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পরে বাবু মিয়া দুই সন্তানকে নিয়ে ঢাকায় অবস্থান করে আসছিল। এদিকে নকলায় গ্রামের বাড়িতে এসে রোববার সকালে হঠাৎ তিনি বড় মেয়ে মরিয়মকে গলা টিপে হত্যা করেন। ছোট মেয়ে মিমকেও হত্যার চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে পুলিশের সহায়তায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST