1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে মৎস্য খাদ্যের দোকানে ১৯ হাজার টাকা জরিমানা - দৈনিক সংবাদের কাগজ
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ১২:১৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে মৎস্য খাদ্যের দোকানে ১৯ হাজার টাকা জরিমানা

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, জানুয়ারি ২১, ২০২৬,
  • 64 Time View

লাইসেন্স নবায়ন ব্যতীত ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির অভিযোগে শেরপুরের নালিতাবাড়ীতে ১৯ হাজার টাকা জরিমানা ও ১২৫ কেজি মৎস্য খাদ্য জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। ২০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের তারাগঞ্জ বাজার তিনটি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা ভেটেরিনারি সার্জন ও আনসার সদস্যরা অংশ নেন।

সূত্র জানায়, মঙ্গলবার তারাগঞ্জ উত্তর বাজার, দক্ষিণ বাজার এবং গড়কান্দা বাজারে মৎস্য ও পশুখাদ্য আইন–২০১০ অনুসারে লাইসেন্স নবায়ন ব্যতীত ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির অপরাধে তিনটি মৎস্য খাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেসার্স আমেনা পোল্ট্রি ফিস এন্ড চিকস- ৫০০০ হাজার টাকা, জাহিন এন্টারপ্রাইজ – ৮০০০ হাজার টাকা ও জনি এন্টারপ্রাইজ – ৬০০০ টাকা জরিমানা করা হয়। এসময় আরো ১২৫ কেজি মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের মৎস্য খাদ্য জব্দ করে তা বিনষ্ট করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার আলম জানান, ‘মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন খাদ্য ব্যবহার করলে মাছের উৎপাদন ব্যাহত হয় এবং চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। তাই এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST