1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে হতদরিদ্রদের মাঝে গরু-ছাগল ও হাস-মুরগি বিতরণ - দৈনিক সংবাদের কাগজ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১১:০৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে হতদরিদ্রদের মাঝে গরু-ছাগল ও হাস-মুরগি বিতরণ

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার :
  • Update Time : সোমবার, জুলাই ২১, ২০২৫,
  • 274 Time View

পারি ডেভলপমেন্ট ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত ও পারি নিরাপদ (এগ্রিকালচার ও লাইভলিহুড) প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে ১৭৫ জন হতদরিদ্রের মাঝে গরু-ছাগল ও হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। ১৬ জুলাই বুধবার উপজেলার রামচন্দ্রকুড়া ও যোগানিয়া ইউনিয়নের প্রান্তিক হতদরিদ্রদের সাবলম্বী করার লক্ষ্যে উপজেলা পারি ডেভলপমেন্ট ট্রাস্টের নিরাপদ প্রকল্প অফিসে এসব বিতরণ করা হয় । ২১ জুলাই সোমবার পারি-নিরাপদ প্রজেক্টের এগ্রিকালচার এন্ড লাইভলিহুড অফিসার আলী আকবর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারি ডেভলপমেন্ট ট্রাস্টের নিরাপদ প্রকল্প অফিস থেকে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ও যোগানিয়া ইউনিয়নের হতদরিদ্র ১৭৫ জনকে দুইদিন ব্যাপী গরু-ছাগল ও হাস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। পরে প্রশিক্ষণ শেষে ১০ জনের মাঝে গরু, ২৫ জনের মাঝে ছাগল, ৩০ জনের মাঝে হাস ও ১১০ জনের মাঝে মুরগি বিতরণ করা হয়।

পারি ডেভলপমেন্ট ট্রাস্টের নিরাপদ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার কমল পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির, উপজেলা ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর, বিনা উপকেন্দ্রের খামার ব্যবস্থাপক শফিকুজ্জামান সোয়েব প্রমুখ।

গরু-ছাগল ও হাঁস-মুরগি উপহার পেয়ে পারি ডেভলপমেন্ট ট্রাস্টের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

এসময় পারি ডেভলপমেন্ট ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপকারভোগীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST