1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শার্শার কাশিপুর শর্ট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছায় - দৈনিক সংবাদের কাগজ
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ৩:০২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শার্শার কাশিপুর শর্ট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছায়

সোহেল রানাঃ
  • Update Time : শনিবার, মার্চ ২৯, ২০২৫,
  • 149 Time View

যশোরের শার্শায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েন দোকান মালিক।

শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার ১নং ডিহি ইউনিয়নের কাশিপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আশ পাশের স্থানীয় জনগন ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাশিপুর বাজার কমিটির সেক্রেটারি সুমন হোসেন জানান, আমার বাসা বাজারের সাথে, কাজের চাপ থাকায় বাসার দোতালায় সারা রাত বৈদ্যুতিক ওয়েরিং এর কাজ কাজ করছিলো ইলেকট্রিক মিস্ত্রীরা। তাদের মধ্যে একজন রাত ৩টার দিকে সেহেরী খাবার উদ্দেশ্যে বাসায় যাওয়ার জন্য নিচে নামে। বাসায় যাওয়ার সময় সে দোকানে আগুন লেগেছে বলে চিৎকার দিলে আমরা নিচে চলে আসি। সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এসে দেখি সব পুড়ে ছায় হয়ে গেছে।  

ফ্রীজের সর্টসার্কিটের জন্য দোকানে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পাশের জুতা ও গার্মেন্টসের দোকানেও আনুমানিক ব্যাপক  ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

স্থানীয় দোকানের মালিকেরা জানায়, ঈদ উপলক্ষে আমরা রাত ১টা থেকে ২টা পর্যন্ত দোকান খোলা রাখি। কিন্তু ঘটনার দিন পাশের বিজিবি ক্যাম্প থেকে প্রত্যেক দোকানদারদের ৯টার সময় দোকান বন্ধ করে বাজার খালি করে দিতে বলা হয়। আমরা তাদের কথা মতো বাজার খালি করে বাড়িতে চলে যায়। আমাদের মধ্য যদি কেউ বাজারে থাকতো তাহলে এতো বড় ক্ষতি অসহায় গরিব দোকানদারের হতো না।

প্রত্যাক্ষদর্শী মোমিনুর রহমান বলেন, সেহেরী খাওয়ার জন্যি আমি বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় আমার গায়ে আগুনের তাপ লাগে। আমি দোকানের পাশের জানালার পাশ দিয়ে দেখি দোকানের  ভিতরে আগুন জ্বলছে। আমি আমার মিস্ত্রীদের ডাক দিলি তারা এসে কারেন্ট বন্ধ করে দেয়। আমরা দেখার আগে সব পুড়ে ছায় হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST