গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুধনই তালতলা ফোরকানিয়া নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার কমিটি গঠন।
সভাপতি নির্বাচিত হয়েছেন মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট ওষুধ ব্যাবসায়ী মো: শাহ জালাল।
সাধারন সম্পাদকঃ সামিউল হক। কোষাধ্যক্ষঃ ইদ্রিস আলী।
এলাকা সুত্রে জানা যায় ১০ ই অক্টোবর ২০২৪ সালের ভয়াবহ বন্যায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা শহরের আশেপাশে বেশ কয়েকটি জায়গায় ভেঙ্গে গিয়ে ঢলের পানি উপজেলার সদর বাজার, অফিস -আদালত সহ বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় জন সাধারণ মানুষ।
বন্যা কবলিত মানুষের মাঝে মানবসেবাই এগিয়ে আসে ঝিনাইগাতীর
শাফি মেডিক্যাল হলের সত্তা অধিকারী মোঃ শাহ জালাল এর নিজস্ব অর্থায়নে তার নিজ গ্রাম তালতলা দুধনই গ্রামের বিভিন্ন যায়গায় বণ্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার, নগদ অর্থ ও প্রয়োজনী ঔষধ সামগ্রী বিতরণ করেন। তিনি শুধু এই প্রথম নেই সবসময় সকল মানবিক কাজে অংশ গ্রহণ করেন।
মানবতার ফেরিওয়ালা মো:শাহ জালাল তিনি বলেন আমাকে দুধনই তালতলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতির দায়িত্ব দেওয়া হয় আমি কৃতজ্ঞতা জানাই এবং এই মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন আমরা সবাই এক সাথে কাজ করতে চাই যে ভাবে কাজ করলে শিক্ষার মান উন্নয়ন হয় এবং যে ভাবে কাজ করলে এগিয়ে নেওয়া যায় ও আমি যথেষ্ট সার্বিকভাবে ভাবে সাহায্য ও সহযোগিতা করব।