1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
আপিল বিভাগেও স্থগিত হলো ফাহিম চৌধুরীর মনোনয়ন - দৈনিক সংবাদের কাগজ
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৯:০১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

আপিল বিভাগেও স্থগিত হলো ফাহিম চৌধুরীর মনোনয়ন

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, জানুয়ারি ১২, ২০২৬,
  • 133 Time View

এবার আপিল বিভাগেও স্থগিত হলো শেরপুর ২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র। গতকাল সোমবার নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এ তৃতীয় দিনের শুনানি শেষে এ ঘোষনা দেয় নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে গত ৩ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব থাকায় তার মনোনয়নপত্র স্থগিত এবং শেষে বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা।

পরবর্তীতে গত ৯ জানুয়ারি শুক্রবার মনোনয়ন ফিরে পেতে আপিল করেন ফাহিম চৌধুরী। কিন্তু ১২ জানুয়ারি সোমবার আপিল বিভাগের শুনানিতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় স্থগিত করা হয় তার মনোনয়ন।

পরে নির্বাচন কমিশন ফাহিম চৌধুরীকে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত তার মনোনয়নপত্র স্থগিত করে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেছে। অন্যথায় তার মনোনয়নপত্র বাতিল করবে নির্বাচন কমিশন।

এবিষয়ে জানতে শেরপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীকে কল দিলে রিসিভ করেননি তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST