1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
কৃষকদের জন্য আমরা বিনা সুদে ঋণ দেবো"- গোলাম কিবরিয়া - দৈনিক সংবাদের কাগজ
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:০৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

কৃষকদের জন্য আমরা বিনা সুদে ঋণ দেবো”- গোলাম কিবরিয়া

আমানুল্লাহ আসিফ,নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫,
  • 175 Time View

শেরপুর ২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি বলেছেন, “আমাদের দল ঘোষণা দিয়েছে নির্বাচিতধ হতে পারলে কৃষকদের জন্য আমরা বিনা সুদে ঋণ দেবো। ক্ষুদ্র ঋণের জন্য তাদের কাছ থেকে কোন মুনাফা নেওয়া হবে না। আমরা এটা সরকারিভাবে ব্যবস্থা করবো এবং ব্যাংকের সাথে সমন্বয় করে কৃষকদের এই সুবিধাটা দেবো। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

কৃষি খাতের বিষয়ে গোলাম কিবরিয়া ভিপি বলেন, ‘আমি নির্বাচিত হতে পারলে আমাদের নকলা-নালিতাবাড়ীতে কৃষকদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করবো।’ তিনি আরো বলেন, “দুটি উপজেলায় দুটি স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করা হবে এবং ডাক্তারসহ পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হবে। পাহাড়ি পর্যটনকে শিল্পে পরিণত করবো।”

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় গোলাম কিবরিয়া ভিপি শেরপুর ২ আসনের উন্নয়নে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। আচরণবিধি রক্ষায় তফসিলের আগের নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন ইত্যাদি দ্রুত নামিয়ে ফেলার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি, নকলা উপজেলা শাখার আমির গোলাম সারোয়ার প্রমুখ।

মতবিনিময় সভায় নালিতাবাড়ী উপজেলা ও পৌর জামায়াতের নেতা-কর্মী এবং উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST