1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সাংবাদিক সম্মেলন - দৈনিক সংবাদের কাগজ
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:৩১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সাংবাদিক সম্মেলন

মিজানুর রহমান ,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫,
  • 157 Time View

শেরপুর জেলার ঝিনাইগাতীতে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার নেতৃবৃন্দ, দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ শাহজাহান আকন্দ। তিনি ছাড়াও যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান ও মো. লুৎফর রহমান স্বাক্ষরিত লিখিত বক্তব্যে ভারপ্রাপ্ত আহ্বায়ক বলেন, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী ফেসিস্ট সৈরাচারী শেখ হাসিনা সরকারের অংশিদার সাবেক বিএনপি নেতা জনাব আমিনুল ইসলাম বাদশা।

যিনি পর পর দুইবার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে দলীয় শৃংখলা ভঙ্গ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে গত ২৬ এপ্রিল ২০২৪ ইং তারিখে কেন্দ্রীয় দপ্তরের দায়ীত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ন মহাসচিব জনাব রহুল কবীর রিজভী স্বাক্ষরিত বহিস্কারাদেশের মাধ্যমে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ-পদবি থেকে বহিস্কার করেন।

তথাপি তিনি গত ২৩. ০১. ২০২৫ ইং তারিখ বিকাল ৩ টায় তাহার নিজ বাসভবনে দলীয় শৃংখলা ভঙ্গ করে সভার আয়োজন করে। সেই অনুষ্ঠানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম নষ্ট করার জন্য ঝিনাইগাতী উপজেলা বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজী, টেন্ডাবাজী, ভূমিদখলসহ বিভিন্ন অপপ্রচার করে বক্তব্য রাখেন।

যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঝিনাইগাতী উপজেলা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়। তিনি তার বক্তব্যে দলের মহা সচিব তাহার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছেন বলে বিভ্রান্তিকর বক্তব্য প্রদাণ করেন।

আমরা বিএনপির সকল দায়ীত্বশীল নেতাকর্মীগণ এই বহিস্কৃত নেতার সকল অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই আওয়ামী দোসর সুবিধাভোগী দলীয় শৃঙ্খলা ভঙ্গকারির যাতে বহিস্কারাদেশ প্রত্যাহার না করা হয় এ ব্যাপারে জোর দাবী জানাচ্ছি। ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, যুব দল নেতা মাসুম বিল্লাহ ছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষক দল, তাঁতি দল, স্বেচ্ছাসবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST