1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ধোবাউড়ায় নির্বাচনী অফিস উদ্বোধন নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত। - দৈনিক সংবাদের কাগজ
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৮:৫৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ধোবাউড়ায় নির্বাচনী অফিস উদ্বোধন নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত।

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬,
  • 68 Time View

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহত হওয়ার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে।
১৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত কর্মীর নাম নজরুল ইসলাম (৪৬)। তিনি ধোবাউড়া উপজেলার রামসিংহপুর গ্রামের বাসিন্দা এবং হাজী মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল-এর কর্মী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “ছুরিকাঘাতে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশ, স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে এরশাদ বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে নেতাকর্মীরা চলে গেলেও সন্ধ্যার দিকে সেখানে নজরুল ইসলামসহ কয়েকজন অবস্থান করছিলেন।
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকরা ওই নির্বাচনী কার্যালয় বন্ধ করতে চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে দুর্বৃত্তরা নজরুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে নিহতের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করে পরিবার ও স্বতন্ত্র প্রার্থী রুবেলের সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST