1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বন্য হাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু - দৈনিক সংবাদের কাগজ
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:২৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বন্য হাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

শ্রীবরদী প্রতিনিধি,শেরপুর:
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫,
  • 122 Time View


শেরপুরের শ্রীবরদীতে বুনো হাতির আক্রমণ ফারুক হোসেন (৪০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে।

বিকেলে উপজেলার ২নং রাণিশীমূল ইউনিয়নের বালিজুরী ফরেস্ট অফিসে এর পিছনে মহলের পজেটে নামক,সীমান্তবর্তী মালাকোচা বিটের সোনাঝুরী এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের সুরুজ আলীর ছেলে।

স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বন্যহাতির একটি দল বালিজুরী এলাকার অবস্থান নেয়। বন্যহাতি দেখতে বিভিন্ন এলাকার লোকজন সেখানে ভিড় করতে শুরু করে।আজ সোমবার বিকেলেও হাতি দেখতে পাহাড়ে উঠে লোকজন। এসময় ফারুক হোসেন ভিডিও করতে হাতির কাছে চলে যায়। ভিডিও বানানোর একপর্যায়ে ফারুক হাতির আক্রমণে পিষ্ট হয়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ফারুক হোসেনের ফেসবুক আইডিতে দেখা গেছে, তিনি নিয়মিত হাতির ভিডিও বানাতো।

বারিজুরী রেঞ্জের বন কর্মকর্তা সুমন মিয়া বলেন, পাহাড়ে হাতি দেখতে গিয়ে ভিডিও করার সময় হাতির পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আপাতত সীমান্ত সড়ক দিয়ে চলাচলে নিরুৎসাহিত করা হয়েছে। হাতির আক্রমণ নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST