জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শেরপুরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
র্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাই মোনুল ইসলাম, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমদ, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ফজলুর রহমানসহ জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
এসময় মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয় এবং এর পবিত্রতা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।