1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:৩২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫,
  • 122 Time View

 শেরপুরে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগান কে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর ) দুপুরে সদর উপজেলার ভাতশালায় যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “যুবসমাজ দেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। দক্ষতা, উদ্ভাবন এবং সততার মাধ্যমে তরুণরা ভবিষ্যৎ বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।”

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুলিশের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, জেলা জমায়েতের আমির মাওলানা মো. হাফিজুর রহমান, এনসিপি’র সদস্য সচিব নুর ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।

এছাড়া তরুণ উদ্যোক্তা হিসেবে অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন মো. দেলোয়ার হোসেন এবং সানজিদা জেরিন। অনুষ্ঠান পরিচালনা করেন নকলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST