শেরপুরের নালিতাবাড়ীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম;(এসইডিপি) এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২১ জুলাই সোমবার উপজেলা হলরুম তেপান্তরে এই আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-জেলা শিক্ষা কর্মকর্তা মো: রেজুয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।