1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা না মেনে জমিতে হালচাষের অভিযোগ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:৫১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা না মেনে জমিতে হালচাষের অভিযোগ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫,
  • 133 Time View

শেরপুরের নালিতাবাড়ীর উপজেলার নয়াবিল ইউনিয়নে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক নালিশী জমিতে হালচাষ করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার মানিকচাঁদ পাড়া গ্রামের জমিতে ওই চালচাষ করার অভিযোগ ওঠে। এ নিয়ে উভয় পক্ষে বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।

সুত্র জানায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিকচাঁদ পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল খালেক ও একই গ্রামের বাসিন্দা শাহিদ মিয়ার সাথে ১ একর ৫ শতাংশ জমি দিয়ে দীর্ঘদিন যাবত শেরপুর আদালতে মামলা চলছিল। মামলা চলমান থাকায় এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই নালিশী জমিতে কেউ যাতে প্রবেশ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটান তাই উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন শেরপুরের সিনিয়র সহকারী জজ আদালত। কিন্তু ওই স্থিতাবস্থার আদেশ অমান্য করে বিবাদী শাহিদ মিয়া শুক্রবার সকালে ওই জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করেন।

জানতে চাইলে মামলার বিবাদী শাহিদ মিয়া বলেন, এই জমি আমার। খালেকের বাবার কাছ থেকে আমি ক্রয় করে নিয়েছি। তবে তিনি বলেন, এই জমির রেকর্ড সংক্রান্ত সমস্যা রয়েছে। আমি রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা দায়ের করেছি। বর্তমানে ওই মামলা চলমান আছে। তবে আমার জমিতে হালচাষ ও ফসল ফলাতে কোন সমস্যা নেই।

এদিকে, বাদী আব্দুল খালেক বলেন, এই জমি আমার পৈত্রিক সম্পত্তি। ওয়ারিশ সুত্রে এই জমির মালিক আমি। প্রতিপক্ষ শাহিদ মিয়া জাল দলিল করে জমি ক্রয় করার দাবি করছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তফসিল বর্ণিত জমিতে কেউ যাতে প্রবেশ করতে না পারে এই মর্মে গত ২২ সেপ্টেম্বর শেরপুরের সিনিয়র সহকারী জজ আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু শাহিদ মিয়া আদালতের আদেশ অমান্য করে শুক্রবার জমিতে হালচাষ করেছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, নালিশী জমি নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা আদালতে চলমান আছে। আদালত থেকেই এর সুরাহা হবে। তবে এখানে যদি কোন প্রকার ফৌজদারি অপরাধ সংগঠিত সে বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST