1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে আগুনে পুড়লো ৫টি দোকান - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:১৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে আগুনে পুড়লো ৫টি দোকান

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, অক্টোবর ৮, ২০২৫,
  • 266 Time View

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে শেরপুরের নালিতাবাড়ীতে ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। যার ফলে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ৮ অক্টোবর ভোররাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী মিশন রোডের বটতলা মোড়ের দোকানগুলোতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোররাত ৫টার দিকে উপজেলার বারোমারী বটতলা মিশন মোড়ের গারো আদিবাসী নারী মিতালী ঘাগ্রার সিলসি বস্ত্রালয় থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। পরে তার পাশ্ববর্তী খোরশেদ আলমের ভাই ভাই নামে খাবারের হোটেল, আলহাজ্ব জমশেদ আলীর আল্লাহ সাফি নামে ওষুধের ফার্মেসী, আদিবাসী নারী প্রজাপতি সাংমার কাপড়ের দোকান ও বন্দনা চাম্বুগং এর বন্ধ মনোহারী দোকানে ছড়িয়ে পড়ে। মুহুর্তেই ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে দেরী হওয়ায় আশপাশের লোকজন ও বারোমারী বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা মিলে নিজস্ব উদ্যোগে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। হঠাৎ এই ভয়াবহ অগ্নিকান্ডে দোকানের সব মালামাল পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় এতে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী এই ভয়াবহ অগ্নিকান্ডে তাদের ৫টি দোকানের প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এজন্য তারা সরকারী ও বেসরকারীভাবে সহায়তা প্রাপ্তীর দাবী জানান।

নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ও টিম লিডার জাকারিয়া ইসলাম বলেন, একটি কাপড়ের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবেদন প্রাপ্তি সাপেক্ষে তাদেরকে সরকারীভাবে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST