1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঢাকা কলেজে শেরপুর জেলা ছাত্রকল্যাণ কমিটি গঠন - দৈনিক সংবাদের কাগজ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১০:৪৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঢাকা কলেজে শেরপুর জেলা ছাত্রকল্যাণ কমিটি গঠন

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : রবিবার, অক্টোবর ১২, ২০২৫,
  • 64 Time View

“মাটির টানে ভ্রাতৃত্বের বন্ধনে এসো শেরপুরবাসী একসাথে বসি”— এই স্লোগানকে ধারণ করে ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা কলেজে গঠিত হলো শেরপুর জেলা ছাত্রকল্যাণ কমিটি।
নতুন কমিটিতে ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
উপদেষ্টা পরিষদ নবনির্বাচিত ১ বছরের মেয়াদী ৮৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

৬ সদস্যের উপদেষ্টা পরিষদের প্রধান উপ-অধ্যক্ষ পারভীন সুলতানা হায়দার বলেন, “এই কমিটি শেরপুর জেলার মেধাবী ও প্রগতিশীল শিক্ষার্থীদের একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করবে। ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”

নবনির্বাচিত সভাপতি আইয়ুব আলী বলেন,
“শেরপুরের শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, ঢাকায় অবস্থানরত শেরপুরের শিক্ষার্থীরা যেন একে অপরের শক্তি হয়ে দাঁড়ায়।”

সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাকিব বলেন, “এই কমিটি শুধু আনুষ্ঠানিক নয়—এটি হবে শেরপুরের শিক্ষার্থীদের হৃদয়ের বন্ধন। শিক্ষাগত, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চাই।”

উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন আফতাবুন নাহার, সাইফুল ইসলাম, শেখ ফরিদ, এএসএম ফয়সাল এবং সাদিক লিসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST