আকিকুল ইসলামকে সভাপতি ও শাহিন সম্রাটকে সাধারণ সম্পাদক করে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ৯ নং মরিচপুরান ইউনিয়ন যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। ১৫ অক্টোবর বুধবার উপজেলার গোজাকুড়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে একসভায় এই কমিটি ঘোষণা করেন উপজেলা যুব বিভাগের সভাপতি আরিফ রব্বানী।
২৯ সদস্যবিশিষ্ট কমিটিতে আকতার হোসেন সহ-সভাপতি, মঞ্জুরুল ইসলাম কোষাধ্যক্ষ, জাহাঙ্গীর আলম প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটি গঠনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা যুব বিভাগের সভাপতি আরিফ রব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন।
এসময় স্থানীয় জামায়াত-শিবির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।