1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক কারবারির কারাদণ্ড - দৈনিক সংবাদের কাগজ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১:৩৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক কারবারির কারাদণ্ড

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫,
  • 204 Time View

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন মেয়াদে ৩ মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। ১৩ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার আমবাগান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি’র নেতৃত্বে অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আমবাগান এলাকায় মাদকের কারবার চলছে এমন অভিযোগে অভিযান চালায় প্রশাসন। পরে অভিযুক্তদের স্বীকারোক্তি এবং উপস্থিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, ভেদীকুড়া গ্রামের আমছার আলীর ছেলে আবু নাঈম (২৬) ৬ মাস, খুজিউড়া গ্রামের আশরাফ আলীর ছেলে মমতাজ (২২) ও সুতিয়ারপাড় গ্রামের আয়নাল হকের ছেলে কাইয়ুম (২৭) ৩ মাস। সেইসাথে প্রত্যেককেই ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST