1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে জামায়াতের আয়োজনে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৭:২৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে জামায়াতের আয়োজনে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত

আমানুল্লাহ আসিফ,নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫,
  • 165 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে তারুণ্যের সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৭ নভেম্বর শুক্রবার উপজেলা জামায়াতের আয়োজনে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়।

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুলাই যোদ্ধা সিবগাতুল্লাহ সিবগা ও উন্নয়নের রূপকল্প পেশ করেন শেরপুর ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি।

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি’র সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন নকলা উপজেলা জামায়াতের আমির গোলাম সারোয়ার, জামায়াত মনোনীত নকলা পৌর মেয়র প্রার্থী ফারদিন হাসান হাসিব, ব্যবসায়ী শামছুল আলম সওদাগর প্রমুখ।

এসময় বক্তারা চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দাড়িপাল্লায় ভোট চান। সর্বকনিষ্ঠ ও যোগ্য প্রার্থী হিসেবে গোলাম কিবরিয়া ভিপিকে সংসদে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান তারা।

সমাবেশে স্থানীয় জামায়াত-শিবির নেতাকর্মীসহ কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন। এর আগে জুমার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে কর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হোন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST