1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে অসহায় শীতার্তদের জন্য তরুণদের ভিন্নধর্মী উদ্যোগ - দৈনিক সংবাদের কাগজ
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:৩১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে অসহায় শীতার্তদের জন্য তরুণদের ভিন্নধর্মী উদ্যোগ

আমানুল্লাহ আসিফ,নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫,
  • 140 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে অসহায় শীতার্তদের পাশে দাঁড়াতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে একঝাঁক তরুণ-তরুণী। ১ ডিসেম্বর সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে জলি ডায়াগনস্টিক সেন্টারের বিপরীত পার্শ্বে “মানবতার সিঁড়ি” স্থাপন করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। এর আগে গত শুক্রবার আড়াইআনী কালেমা চত্বরের নিকট “মানবতার চত্বর” স্থাপন করেছে স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশন।

মানবতার সিঁড়ি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের কো-চেয়ারম্যান জোবায়ের আহম্মেদ জয়, ভাইস চেয়ারম্যান তৌকির আহম্মেদ তানজিল, চেয়ারম্যান পরিষদের সদস্য বিধান কর্মকার, সহ-সভাপতি এম উজ্জ্বল, সায়মা খাতুন, সাংগঠনিক সম্পাদক নাইমুর হাসান রিফাত, কোষাধ্যক্ষহ অমিত সরকার প্রমুখ।

সূত্র জানায়, যে কেউ তার অপ্রয়োজনীয় কাপড় ও শীতবস্ত্র মানবতার সিঁড়ি এবং মানবতার চত্বরে রেখে যেতে পারবে। পরে সেখান থেকে অসহায়রা তাদের চাহিদা অনুযায়ী বস্ত্র সংগ্রহ করতে পারবে।

তরুণদের ভিন্নধর্মী এই উদ্যোগ প্রশংসা কুড়িয়ে নিয়েছে স্থানীয় পর্যায়ে।

স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শাকিব আহমেদ বলেন, ‘এই শীতে অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমরা মানবতার চত্বর স্থাপন করেছি। আমরা সকলের সহযোগিতা কামনা করি।’

জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি তাজবীর হাসান সিফাত বলেন, ‘এবছর শুরুতেই শীত মোটামুটি ভালোই অনুভুত হচ্ছে। বিভিন্ন জন বিভিন্নভাবে জীবনযাপন করছে। অসহায় মানুষদের জন্য কিছু করার প্রচেষ্টা অতীতেও করেছি, আগামীতেও করবো। সেই প্রচেষ্টা থেকেই এবার শীতের শুরুতেই আমাদের সংগঠনের পক্ষ থেকে মানবতার সিঁড়ি স্থাপন করা হলো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST