1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে ধানের শীষের সমর্থনে পথসভা অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:১৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে ধানের শীষের সমর্থনে পথসভা অনুষ্ঠিত

আমানুল্লাহ আসিফ,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫,
  • 217 Time View

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে ধানের শীষের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করে ১২ নং কলসপাড় ইউনিয়ন বিএনপি এবং সকল সহযোগী সংগঠন।

১২ নং কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী ফাহিম চৌধুরী।

এসময় অন্যান্যের মাঝে প্রয়াত হুইপ জাহেদ আলী চৌধুরীর ছোট ভাই মোবাশ্বের আলী চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, হাবিবুর রহমান লিটন, আমিনুল ইসলাম জিন্নাহ, এম.এ রায়হান, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল তালুকদার রিপন, বিএনপি নেতা ও নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এর আগে কলসপাড় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এসে সভাস্থলে জড়ো হোন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST