বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫ পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ) দিনব্যাপী এই পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হয়—সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং বিকেল ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
উক্ত বৃত্তি পরীক্ষায় উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।
উল্লেখ্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫ -এ
শেরপুর সদর উপজেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ৭২৫ জন।