শেরপুরে গর্ভবতী নারীদের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ‘“পুষ্টি প্যাকেট” উপহার প্রদানের উদ্যোগ গ্রহন করেছে শেরপুর পৌরসভা। শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার নির্দেশনায় ২৫ ফেব্রুয়ারি বুধবার পৌর প্রশাসকের কার্যালয়ে শতাধিক গর্ভবতী নারীদের মাঝে এসব উপহার তুলে দেন প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।
পৌরসভা সূত্র জানায়, পুষ্টি প্যাকেটে গর্ভবতী মহিলাদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টিকর খাবার দেওয়া হয়েছে। রমজান মাসে এই উপহার পেয়ে পৌর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
পুষ্টি প্যাকেট বিতরণকালে শেরপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী গর্ভবতী নারীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা বলেন “মায়ের সুস্থতাই আমাদের অগ্রাধিকার। গর্ভবতী নারীদের পুষ্টি নিশ্চিত করতে এই উদ্যোগ আমাদের মানবিক দায়িত্বের অংশ।”