1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:৩৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, মার্চ ২৫, ২০২৬,
  • 26 Time View

শেরপুরে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ ব্যবস্থাপনায় তদারকি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। গত সোমবার (২২ মার্চ ) শেরপুর সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়

শেরপুর সদর উপজেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা সদরের সকল ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিবিড়ভাবে পরিদর্শন করেন। এসময় মজুদ সংক্রান্ত অনিয়মের অভিযোগে বাজিতখিলা বাজারে বাচ্চু মটরসে অনিয়ম পরিলক্ষিত হলে জ্বালানি তেলের খুচরা বিক্রেতা বাচ্চু মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে, বাবর ফিলিং স্টেশন ও মমিনবাগ ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণ কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে, যা সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নকলা উপজেলায় দেশ ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। এসময় মজুদ যাচাইসহ বিক্রয় প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম রয়েছে কিনা তা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হয়।

নালিতাবাড়ী উপজেলার পেট্রোল পাম্পসমূহে তদারকি কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানসহ সংশ্লিষ্টরা। অভিযানের সময় মজুদ, বিতরণ ও সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিতকরণে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয় এবং অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করা হয়।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শেরপুর জেলায় জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিতকরণ ও বাজার স্থিতিশীলতা বজায় রাখতে সর্বদা সচেষ্ট এবং এ ধরনের তদারকি কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST