1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ১১:১৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, মার্চ ১, ২০২৬,
  • 15 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ রোববার উপজেলার পৌর শহরের আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়।

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি সারোয়ার হোসাইন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান।

সংগঠনটির সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন প্রথম আলো বন্ধুসভা নালিতাবাড়ীর নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, মানব কল্যাণ সংস্থা ইনসাফ এর চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী, ইউনাইটেড ফর হিউম্যানিটি এর সাধারণ সম্পাদক সাদ আল জুনাইদ, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার প্রতিনিধি খন্দকার জান্নাতুল ইসলাম সোহাগ, স্বেচ্ছাসেবী কায়েস, নকলা উপজেলার স্বেচ্ছাসেবী হাসান মিয়া প্রমুখ।

পরে ইরানসহ সারাবিশ্বের নির্যাতিত মুসলিম উম্মাহ এবং সড়ক দুর্ঘটনায় নিহত নালিতাবাড়ীর স্বেচ্ছাসেবী খোরশেদ রাব্বীর জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন নকলা আন নূর আদর্শ মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহদী হাসান।

এসময় আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা, সকল পর্যায়ের সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST