1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
গাজীপুরে ধর্ষণ ঘটনায় জড়িতদের মৃত্যুদন্ডের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন - দৈনিক সংবাদের কাগজ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১১:৪৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

গাজীপুরে ধর্ষণ ঘটনায় জড়িতদের মৃত্যুদন্ডের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫,
  • 93 Time View

গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ঘটনায় জড়িতদের মৃত্যুদন্ডের দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। ১৮ অক্টোবর শনিবার উপজেলা পরিষদের সম্মুখে এই আয়োজন করে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দায়িত্বশীল মাওলানা মাহদী হাসান সিদ্দিকীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, মুফতি আবু সুফিয়ান, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মুহাম্মদ আলী নাজিরপুরী, মুফতি মাহমুদুল হাসান ফয়জুল্লাহ, মানব কল্যাণ সংস্থা ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী, সজল চন্দ্র দাস প্রমুখ।

এসময় বক্তারা, গাজীপুরের কালিয়াকৈরে- ১৩ বছর বয়সী মাদ্রাসার ছাত্রীকে টানা তিন দিন ধরে ধর্ষনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।ধর্ষণকারী জয় কুমার দাস ও তার সহযোগীদের মৃত্যুদন্ডের দাবী জানান তারা। একই সাথে বাংলাদেশ থেকে উগ্রবাদী সংগঠন ইসকন এর কার্যক্রম নিষিদ্ধের দাবি করেন বক্তারা।

বিক্ষোভ ও মানববন্ধনে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা উবায়দুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST