1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
জামালপুরে উৎসবমুখর পরিবেশে ‘কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:২৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

জামালপুরে উৎসবমুখর পরিবেশে ‘কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাকিব আল হাসান (নাহিদ)জামালপুর প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫,
  • 153 Time View

মেধা অন্বেষণে জামালপুরে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে প্রায় আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে ‘কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলার সাতটি উপজেলার মোট নয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সরিষাবাড়ী উপজেলায় দুটি ও দেওয়ানগঞ্জ উপজেলায় দুটি কেন্দ্রসহ অন্যান্য উপজেলায় নির্ধারিত কেন্দ্রে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এবছর জামালপুর জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ৫শ’র অধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

সরেজমিনে মেলান্দহ সদর ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, মেধা যাচাইয়ের এই বৃহৎ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন নাঈম হাসান এবং হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম।
পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে সক্রিয়ভাবে সহযোগিতা করেন মাহমুদুল হাসান, শফিকুল ইসলাম, হাসান মাহমুদ, খুরশেদ আলম, মমিনুর রহমান, মোরশেদুল ইসলামসহ মেলান্দহ উপজেলা কিশোর কণ্ঠের সহকারী পরিচালকবৃন্দ। এসময় সুষ্ঠু ও শৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করেন।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন জেলা পরিচালক আবু বকর সিদ্দিক, জেলা প্রতিনিধি নাঈম হাসান, উপদেষ্টা অধ্যাপক হারুনুর রশিদ, জিয়াউল কবির জিন্না, ইদ্রিস আলী, মাওলানা শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী ফারাজি ও আসিফ মাহমুদ সুজন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মাওলানা মুখলেছুর রহমান, আ. আজিজ (বি.এসসি), মাওলানা জিয়াউল হক, মো. আলী আকবরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মেলান্দহ উপজেলা পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, কিশোর কণ্ঠ পাঠক ফোরাম বাংলাদেশের ৬৪ জেলাতেই শিশু-কিশোরদের নিয়ে একটি প্রশংসনীয় আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় জামালপুর জেলার সাতটি উপজেলায় নয়টি কেন্দ্রে প্রায় তিন হাজার শিক্ষার্থী এবছর মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। শুধু মেলান্দহ উপজেলাতেই প্রায় ৩০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

তিনি আরও বলেন, কিশোর কণ্ঠ মেধাবৃত্তির মাধ্যমে প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে সম্মানিত করা হবে। আমরা প্রত্যাশা করি, এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবে এবং দেশকে বিশ্ব দরবারে সম্মানিত করবে।

সাকিব আল হাসান নাহিদ
জামালপুর।
১৯.১২.২০২৫
০১৪০৯-১১৮২৯০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST