নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনে নালিতাবাড়ী থেকে এমপি নির্বাচিত করতে শেরপুর ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি দাড়িপাল্লায় ভোট চেয়েছেন।দীর্ঘসময় ধরে নালিতাবাড়ী থেকে কোন এমপি নির্বাচিত না হলেও এবার সুযোগ এসেছে দাবি করে তিনি এই ভোট প্রার্থনা করেন। ২ ফেব্রুয়ারি সোমবার রাতে উপজেলার নন্নীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে আসন্ন ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নন্নী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আরিফুল ইসলামের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ আফসার উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল মোমেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আঃ করিম, সাধারণ সম্পাদক মাওঃ তাজুল ইসলাম, ব্যবসায়ী নেতা শামসুল আলম সওদাগর, জাকসু নির্বাচিত নেতা মুস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে নালিতাবাড়ীর কৃতিসন্তান এমপি প্রার্থী গোলাম কিবরিয়াকে বিজয়ী করার আহবান জানান।