শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনী কর্মী সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখা। গতকাল উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়।
পৌর জামায়াতের আমির হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মু.গোলাম কিবরিয়া ভিপি।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমীর মাও. আফসার উদ্দিন ও উপজেলা সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি, পৌর জামায়াতের নায়েবে আমীর আরিফ রাব্বানী, বায়তুলমাল সেক্রেটারি শফিউর রহমান বিএসসি প্রমুখ।
কর্মীসভায় পৌর জামায়াতের ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিসহ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।