1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
পল্টন ট্রাজেডি হত্যাকান্ডের বিচার দাবিতে নালিতাবাড়ীতে বিক্ষোভ - দৈনিক সংবাদের কাগজ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:১৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

পল্টন ট্রাজেডি হত্যাকান্ডের বিচার দাবিতে নালিতাবাড়ীতে বিক্ষোভ

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫,
  • 152 Time View

২০০৬ সালে ঢাকার পল্টন এলাকায় আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট কর্তৃক পৈশাচিক হত্যাকান্ডের বিচার দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

২৮ অক্টোবর মঙ্গলবার পৌর শহরের প্রধান প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিলে জামায়াত-শিবিরের শত শত নেতাকর্মী অংশ নেন। এছাড়াও শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে দলটি।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি।

সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমীর ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি ও জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী শাহাদাত হোসেন বিএসসি, পৌর জামায়াতের আমীর হেলাল উদ্দিন, সাবেক পৌর আমীর দ্বীন মোহাম্মাদ মাস্টার, নায়েবে আমীর আরিফ রাব্বানী, সেক্রেটারি ও জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমেন প্রমূখ।

এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় দলের নেতা ও কর্মীরা।

বিক্ষোভ ও সমাবেশে ২০০৬ সালে আওয়ামী লীগের লগি বৈঠা আন্দোলনে সংঘঠিত হত্যাকান্ডের বিচার ও অপরাধীদের শাস্তির দাবি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST