1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বানারীপাড়ায় ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ জাকির হোসেন,বরিশাল প্রতিনিধি॥ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৪৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বানারীপাড়ায় ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ জাকির হোসেন,বরিশাল প্রতিনিধি॥

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ৩, ২০২২,
  • 220 Time View

বানারীপাড়ায় ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

জাকির হোসেন,বরিশাল প্রতিনিধি
দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী এমপি ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জনের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মানহানি মামলা দায়েরের প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে সোমবার বেলা ১১টায় বানারীপাড়া প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের উপদেষ্টা এস.মিজানুল ইসলাম,সহ-সভাপতি ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি কাওসার হোসেন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,যুগ্ম সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ.গণি,প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম গোলাম মাহমুদ রিপন,সহ-সভাপতি ইলিয়াস শেখ,জাহিন মাহমুদ ও স্বপন মাঝী,যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহম্মেদ শাওন,সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক,সদস্য রুবেল বেপারী,আ.আউয়াল প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন তার বক্তৃতায় বলেন, হয়রাণিমূলক মিথ্যা মামলা কিংবা হামলা করে সাংবাদিকদের কন্ঠ ও লেখনী স্তব্দ করা যাবে না। প্রকৃত সত্য আড়াল করতে কুমিল্লার সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ভোরের কাগজের প্রকাশ ও সম্পাদকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজ সারা দেশে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে সেখানে সাংবাদিকরা তাঁর সারথী হিসেবে লেখনীর মাধ্যমে ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST