1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মামলায় আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর নিন্দা হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৪৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মামলায় আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর নিন্দা হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১৯, ২০২২,
  • 215 Time View

ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মামলায় আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর নিন্দা

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি

বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের পরও ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরীএমপি,সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলার তীব্র নিন্দা জানাচ্ছে আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন।এই মামলাকে আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন- সাংবাদিকতার জন্য হুমকি মনে করছে। উদ্দেশ্যমূলক এই মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে।খবর বাপসনিউজ।

বুধবার (১৮ মে) আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারন সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান।

কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কাণ্ডারি’ শিরোনামে ভোরের কাগজে সংবাদ প্রকাশিত হওয়ায় পত্রিকাটির প্রকাশক সাবের হোসেন চৌধুরী এমপি,সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার মুহাম্মদ রুহুল আমিন ও কাগজ প্রতিবেদক (কুমিল্লা) এম ফিরোজ মিয়ার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। পরে জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আব্দুল হান্নান ভোরের কাগজকে একটি সমন পাঠানোর নির্দেশনা দেন। আগামী ৩ জুলাই সমনের জবাব দিতে বলা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের আগে সরকারের পক্ষ থেকে শীর্ষ মাদক কারবারি ও এর পৃষ্ঠপোষকদের একটি তালিকা তৈরি করা হয়। ২০১৮ সালের ৯ জানুয়ারির ওই তালিকা ধরে সংবাদটি করা হয়। তালিকায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সদ্য নৌকার মনোনয়ন পাওয়া আরফানুল হক রিফাতের নাম প্রথমেই রয়েছে।

রিপোর্টটি নিয়ে কোনো আপত্তি থাকলে তিনি প্রেস কাউন্সিল বা নিয়ম মাফিক প্রতিবাদ করতে পারতেন।

আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন মনে করে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে করা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা স্বাধীন সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়াবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST