1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শার্শার নিজামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক সংবাদের কাগজ
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:২৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শার্শার নিজামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সোহেল রানাঃ
  • Update Time : শনিবার, মার্চ ২২, ২০২৫,
  • 141 Time View

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এঁর নির্দেশে এবং কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিজামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদিনের  সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা ফয়সাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শার সাবেক জনপ্রিয় এমপি মফিকুল হাসান তৃপ্তি।

বিশেষ অতিথি ছিলেন,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ,সহ সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মন্টু, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আল মামুন বাবলু,সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, সিনিয়র যুগ্ন আহবায়ক এস,এম আব্দুল হক, ছাত্রদলের যুগ্ন আহবায়ক বিপ্লব হোসেন, কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন,ডিহি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন মনু,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আনসার আলী মাস্টার, যুবদল নেতা জসিম উদ্দিন, বাবুল হোসেন, কবির হোসেন সহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইফতার ও দোয়া অনুষ্ঠানে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ হুমায়ুন কবির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST