1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
সাবেক ভূমি মন্ত্রীকে কয়েক ঘন্টা হেফাজতে রাখার পর বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ! - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৮:৩৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

সাবেক ভূমি মন্ত্রীকে কয়েক ঘন্টা হেফাজতে রাখার পর বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, মে ২৮, ২০২৫,
  • 158 Time View

সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে কয়েক ঘণ্টা হেফাজতে রাখার পর তার বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ১১টার দিকে মুচলেকা নিয়ে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় ছেড়ে দেয় জামালপুর সদর থানা পুলিশ। পরে পুলিশ তাকে শহরের সিংহজানী সড়কের মুসলিমাবাদ এলাকার বাসায় তাকে পৌঁছে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক। এর আগে মঙ্গলবার বিকেলে শেরপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে শেরপুরে বিক্রি করা জমির দলিল লিখে দিতে গিয়ে রেজাউল করিম হীরা সস্ত্রীক বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে নিয়ে রক্ষা করে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, শেরপুরে কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, রেজাউল করিম হীরার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়র জিম্মায় তাকে বাসায় পৗঁছে দেয়া হয়েছে। উল্লেখ্য, ৮৩ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হীরা ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-৫ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরের সংসদে (দশম সংসদে) তিনি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST