1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
এক মঞ্চেই শেরপুর-২ আসনের সকল প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:৩২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

এক মঞ্চেই শেরপুর-২ আসনের সকল প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

আমানুল্লাহ আসিফ,নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬,
  • 129 Time View

সহকারী রিটার্নিং কর্মকর্তার আয়োজনে শেরপুরের নালিতাবাড়ীতে এক মঞ্চেই শেরপুর-২ আসনের সকল প্রার্থী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ২৬ জানুয়ারি সোমবার উপজেলার তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে এতে শেরপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ ও এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা তাদের ইশতেহার পাঠ করেন।

এসময় আগামীর নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে প্রার্থীগণ তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েমের সঞ্চালনায় ইশতেহার পাঠ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান, বিজিবির হাতিপাগার কোম্পানী কমান্ডার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা নির্বাচনী আচরণবিধিসমূহ তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সকল প্রার্থীদের দলীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থক এবং সাধারন ভোটাররা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST