1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন। - দৈনিক সংবাদের কাগজ
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ২:৪৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন।

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ৩, ২০২৪,
  • 163 Time View

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতীতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এরপর উপজেলা পরিষদ হল রুমে “সমাজসেবায় গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু,ঝিনাইগাতী মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক আব্বাস উদ্দিন প্রমুখ। সভার সভাপতি ইউএনও মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া আলোচনা সভায় বলেন,বর্তমান সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের দুস্থ,দরিদ্র, অসহায়,প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছেন।বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা,বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতাসহ ৫৪টি কল্যাণমূলক সেবা প্রদান করছেন।

উক্ত সভায় সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত এতিমখানা সমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST