1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
টেক্সাসের ডালাসে মোবাইল কন্সুলার ক্যাম্প অনুষ্ঠিত: বিপুলসংখ্যক সেবাপ্রার্থীর উপস্থিতি হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৪:০৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

টেক্সাসের ডালাসে মোবাইল কন্সুলার ক্যাম্প অনুষ্ঠিত: বিপুলসংখ্যক সেবাপ্রার্থীর উপস্থিতি হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ১৮, ২০২২,
  • 208 Time View

টেক্সাসের ডালাসে মোবাইল কন্সুলার ক্যাম্প অনুষ্ঠিত: বিপুলসংখ্যক সেবাপ্রার্থীর উপস্থিতি

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে গত ১০-১২ জুন ২০২২ ,তিনদিনব্যাপী এক মোবাইল কন্সুলার ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত উক্ত ক্যাম্পে কন্সুলার সেবা প্রদান করা হয়। ক্যাম্প আয়োজনে সহায়তা করে বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (ব্যান্ট) এবং বাংলাদেশী এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বেস্ট)।খবর বাপসনিউজ।

তিন দিন ব্যাপি এই ক্যাম্পে ৮৯৭ জন আবেদনকারী বিভিন্ন সেবা গ্রহণ করেন এবং ৪৭,৯৩২.৫০ মার্কিন ডলার রাজস্ব আদায় হয়। এটি এ বছর আয়োজিত কন্সুলার ক্যাম্পসমূহের মধ্যে সেবাগ্রহীতার সংখ্যায় এবং রাজস্ব আদায়ে সর্বোচ্চ।

মোবাইল কন্সুলার ক্যাম্পে এনভিআর, পাওয়ার অব এটর্নি এবং এটেস্টেশন সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়। এছাড়াও, দ্বৈত নাগরিকত্ব সনদ এবং জন্মনিবন্ধন সনদপ্রাপ্তির জন্য আবেদন গ্রহণ করা হয়।

কভিড-১৯ অতিমারির প্রকোপ হ্রাস পাওয়ায় এপ্রিল, ২০২২ হতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস পুনরায় মোবাইল কন্সুলার সার্ভিস প্রদান শুরু করে। গত দুই মাসে পাঁচটি শহরে (ফিলাডেলফিয়া, আটলান্টা, হিউস্টন, শিকাগো এবং ডালাসে) এ সেবা প্রদান করা হয়। উক্ত ক্যাম্পসমূহে মোট ৩২৯১ জন সেবা গ্রহণ করেন এবং এ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১,৭২,৪৫৩.৫০ মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি নিয়মিতভাবে বিভিন্ন শহরে মোবাইল কন্সুলার সার্ভিস প্রদান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST