1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ২:৫৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, অক্টোবর ১৫, ২০২৫,
  • 256 Time View

শেরপুর জেলার নকলা উপজেলায় কৃষি পুনর্বাসন খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আগাম শীতকালীন শাকসবজি চাষে উৎসাহ দিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন মেহেদী বলেন, “সরকার কৃষকদের সহায়তায় বিভিন্ন প্রণোদনা দিচ্ছে, যার সুফল মাঠপর্যায়ে পৌঁছাতে হবে।
একজন কৃষক যদি এ বীজ ও সার বিক্রি করে অসদুপায় অবলম্বন করেন, তবে তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

প্রণোদনা কর্মসূচির আওতায় ২৩০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৯ প্যাকেট করে মোট ২,০৭০ প্যাকেট সবজির বীজ বিতরণ করা হয়। এছাড়া ৪০৫ জন কৃষককে মাঠে চাষযোগ্য ২০ শতাংশ জমির জন্য লাউ, বেগুন, শসা অথবা মিষ্টি কুমড়ার এক প্যাকেট বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

অনুষ্ঠানে নকলা উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST