1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে কথিত ডাক্তারের জেল ও ফার্মেসিতে জরিমানা - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:২০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে কথিত ডাক্তারের জেল ও ফার্মেসিতে জরিমানা

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, অক্টোবর ৮, ২০২৫,
  • 284 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে খোরশেদ আলম নামে এক কথিত ডাক্তারকে তিন মাসের জেল ও দেশ ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৭ অক্টোবর মঙ্গলবার উপজেলার পৌর শহরের তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, শেরপুরের ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলাম ও নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত জানায়, ডাক্তারি সনদ না থাকা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে খোরশেদ আলম শহরের দক্ষিণ বাজার এলাকায় চেম্বার খোলে প্রতিনিয়ত ডাক্তার সেজে রোগী দেখেন। এছাড়াও তারই ছেলে কর্তৃক পরিচালিত দেশ ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। পরে এসব অপরাধে খোরশেদ আলমকে তিন মাসের জেল ও তার ছেলে সালমান সাদিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “জনস্বার্থে এধরনের অভিযান নিয়মিত অব্যহত রাখবে প্রশাসন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST