1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আরব নিউজকে রাষ্ট্রদূত ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী অনুরোধ——————————————————হাকিকুল ইসলাম খোকন সিনিয়র প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৯:০৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আরব নিউজকে রাষ্ট্রদূত ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী অনুরোধ——————————————————হাকিকুল ইসলাম খোকন সিনিয়র প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২,
  • 207 Time View

বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আরব নিউজকে রাষ্ট্রদূত ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী অনুরোধ——————————————————হাকিকুল ইসলাম খোকন সিনিয়র প্রতিনিধি

সৌদি আরবের কাছে আরো বিনিয়োগ চায় বাংলাদেশ। সৌদি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আজ মঙ্গলবার আরব নিউজকে এ কথা জানান। তিনি আজ সৌদি আরবের জনপ্রিয় ইংরেজি পত্রিকা আরব নিউজের কার্যালয়ে এর প্রধান সম্পাদক ফয়সাল জে আব্বাসের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ সুবিধার বিষয়ে আলোচনা করেন।মঙ্গলবার (১৪ জুন) সৌদি আরবের জনপ্রিয় ইংরেজি পত্রিকা আরব নিউজের কার্যালয়ে এর প্রধান সম্পাদক ফয়সাল জে আব্বাসের সঙ্গে বৈঠককালে এ কথা জানান।

এ সময় রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিশেষ ইকোনমিক জোন করার পরিকল্পনা নিয়েছে।ডঃ জাবেদ পাটোয়ারী বলেন, সৌদি আরবের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিশেষ ইকোনমিক জোন করার পরিকল্পনা গ্রহণ করেছে। সেখানে সৌদি বিনিয়োগকারীরা চাইলে বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশকে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে বর্ণনা করে এ সম্পর্কে আরব নিউজে প্রচারের অনুরোধ জানান রাষ্ট্রদূত।এ সময় তিনি বাংলাদেশের গার্মেন্টস, কৃষি, মৎস্য খাতের সাফল্য তুলে ধরেন। এছাড়া বাংলাদেশের ওষুধ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বলেও জানান।বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প, গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন সাফল্য প্রচারের অনুরোধ জানালে আরব নিউজের প্রধান সম্পাদক আন্তরিকভাবে একে স্বাগত জানান ও এ বিষয়ে সংবাদ প্রচারের আশ্বাস দেন।রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পদ্মা সেতু নির্মাণকে বাংলাদেশের বর্তমান সরকারে জন্য একটি বড় সাফল্য বলে আরব নিউজকে জানান। বলেন, নিজেদের অর্থায়নে এত বড় সেতু নির্মাণ বাংলাদেশের জন্য বিশাল চ্যালেঞ্জের বিষয় হওয়া সত্ত্বেও তা সফলভাবে সম্পন্ন হয়েছে। যা দেশের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।তিনি বলেন, সৌদি আরব ও বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম মুসলমানদের মধ্যে সম্পর্ক বাড়াতে পর্যটন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর হজ ও ওমরার জন্য সৌদি আরব সফর করেন। বাংলাদেশেও আকর্ষণীয় অনেক স্থান রয়েছে, যেখানে সৌদি পর্যটকরা ভ্রমণ করতে পারেন। এতে দু’দেশের মানুষের বন্ধন আরও বাড়বে।প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবসে আরব নিউজে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করার বিষয়ে রাষ্ট্রদূত সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আরব নিউজের সম্পাদক সৌদি-বাংলাদেশের কৌশলগত সম্পর্ক, বৈশ্বিক অভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা, বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে বিভিন্ন বিষয় আগামী দিনে তুলে ধরবেন বলে জানান।বৈঠক শেষে সম্পাদক ফয়সাল জে আব্বাস রাষ্ট্রদূতকে আরব নিউজের কার্যালয় ঘুরে দেখান। এ সময় আরব নিউজের এসিস্ট্যান্ট এডিটর ইন চীফ নুর নুগালি ও রিসার্চ বিষয়ের প্রধান মি. হামদান উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোঃ হুমায়ূন কবির ও প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST