1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
মহান বিজয় দিবস উপলক্ষে বৈরাগীপাড়া যুব সমাজ এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৩:২৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

মহান বিজয় দিবস উপলক্ষে বৈরাগীপাড়া যুব সমাজ এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিজনুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪,
  • 169 Time View

শেরপুরের ঝিনাইগাতী বৈরাগীপাড়া যুব সমাজ এর উদ্যোগে কুরআন তিলাওয়াত,গজল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

মহান বিজয় দিবস এক অবিস্মরণীয় বীরত্বগাথা গৌরবময় দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করার দিন আজ। স্বাধীন বাংলাদেশের ৫২ বছর পেরিয়ে ৫৩ তে পদার্পণের দিন।

পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের দেশ হিসেবে জানান দেয়ার দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্তিকামী মানুষ ১৯৭১ সালের এই দিনে অর্জন করেছিল বিজয়।

গণতন্ত্রের চেতনা স্বাধীনতা অর্জনের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল আজকের এই দিনে। অগণিত মানুষের আত্মত্যাগ আর সীমাহীন কষ্টের প্রহর কেটে নতুন সূর্যোদয় ঘটেছিল ১৯৭১ সালের এই দিনে। জাতীয়ভাবে নানা কর্মসূচির মাধ্যমে বিজয়ের এই দিনটি উদযাপন করা হয়।

জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেই সব শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বপ্নের স্বাধীনতা। স্মরণ করবে সেইসব বীর সেনানীকে যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন।

তারই ধারাবাহিকতায় শেরপুর জেলার ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস উপলক্ষে বৈরাগীপাড়া যুব সমাজ এর উদ্যোগে কুরআন তিলাওয়াত, গজল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পালিত হয়।

ঝিনাইগাতী উপজেলার বৈরাগীপাড়া যুব সমাজ এর উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো:মতিউর রহমান সহকারী মহা-ব্যাবস্থাপক,পল্লি বিদ্যুৎ।

প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা জনাব মোঃ শাহ জালাল বিশিষ্ট ওষুধ ব্যাবসায়ী ঝিনাইগাতী শেরপুর।
উক্ত সভায় ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST