1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:৫৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫,
  • 181 Time View

শেরপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ মাহবুবা হক। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদের মিলনায়তন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মাহবুবা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবায়দুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান রিপন, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম হীরা, নির্বাহী সদস্য সুলতান আহম্মেদ ময়না, দেশ টিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এ সময় নবাগত ইউএনও মিজ্ মাহবুবা হক উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় শেরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মাহবুবা হক ৩৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এর আগে দেশের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST