1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুর জেলা সমিতি, রাজশাহী উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৭:১৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুর জেলা সমিতি, রাজশাহী উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, মার্চ ২০, ২০২৬,
  • 71 Time View

“এসো মিলি মাটির টানে” এই প্রাণবন্ত স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মার্চ বুধবার শেরপুর মাধবপুর উৎসব কমিউনিটি সেন্টারে শেরপুর জেলা সমিতি, রাজশাহী এর আয়োজনে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। তিনি তার বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির আহ্বান জানান।

শেরপুর সরকারি মহিলা কলেজের প্রফেসর মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সারোয়ার জাহান, সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর শিব শংকর কারুয়া এবং শেরপুর মডেল গার্লস ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর মোঃ গোলাম কিবরিয়া, ভিক্টোরিয়া স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম, শ্রীবরদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা বৃন্দ।

উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে আয়োজিত এই পুনর্মিলনীতে অংশগ্রহণকারীরা স্মৃতিচারণ, মতবিনিময় ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST