শেরপুরের নালিতাবাড়ীতে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। ২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চলতি আমন মৌসুমে এই উপজেলায় সরাসরি স্থানীয় কৃষকের কাছ থেকে ২১১ মেট্রিক টন ধান ও ১৪০১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৪ টাকা এবং প্রতি কেজি চাল ৫০ টাকা।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম, অতিরিক্ত কৃষি অফিসার রাশিদুজ্জামান ইমরান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগম, প্রেসক্লাব নালিতাবাড়ীর উপদেষ্টা সামেদুল ইসলাম তালুকদার, সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।