জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার সেঁজুতি অঙ্গনে এই আসর অনুষ্ঠিত হয়।
৮ই ফাল্গুনের চেতনা এবং আমাদের বাস্তবতা ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ১২০তম আসরে শিক্ষক শঙ্করী পাঠকের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক মনি গাঙ্গুলি, শারমিন আক্তার প্রমুখ।
অমিত চক্রবর্তীর সঞ্চালনায় পাঠচক্রে উপস্থিত ছিলেন শিক্ষক সাবিহা নাসরীন,শান্তি সাহা,দিলারা বেগম,সুমি খাতুন,তাসমেরি আক্তার প্রমুখ।
পাঠচক্রের দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি ও গণসঙ্গীত পরিবেশন করেন শিশু শিক্ষার্থীরা।