1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে একটিতে দাড়িপাল্লা অপরটিতে ধানের শীষের বিজয় - দৈনিক সংবাদের কাগজ
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৩০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে একটিতে দাড়িপাল্লা অপরটিতে ধানের শীষের বিজয়

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬,
  • 155 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার তিনটি আসনের মধ্যে একটি স্থগিত ও দুটিতে উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে শেরপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত হাফেজ রাশেদুল ইসলাম ও শেরপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রকৌশলী ফাহিম চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাম্প্রতিক প্রতিদ্বন্ধী এক প্রার্থীর মৃত্যুতে স্থগিত রয়েছে শেরপুর-৩ আসনের নির্বাচন।

শেরপুর-১ আসনের মোট ১৪৫ টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত হাফেজ রাশেদুল ইসলাম দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের ডা. সানসীলা জেবরীন প্রিয়াঙ্কা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৩৪২ ভোট। নিকটতম এই দুই প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান ৪৯ হাজার ৪৬৯। এছাড়া বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ মোটরসাইকেল প্রতীকে ৬২ হাজার ৪১৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

শেরপুর-২ আসনে ১৫৪ টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি জোটের প্রকৌশলী ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত গোলাম কিবরিয়া ভিপি দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৫৬ ভোট। হাতপাখা প্রতীকে ৪ হাজার ৮৭৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আবদুল্লাহ আল কায়েস।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় শেরপুর ১ আসনে ৬১ শতাংশ ও শেরপুর ২ আসনে ৫৪ শতাংশ ভোট পড়েছে। গনভোটে দুটি আসনেই হ্যাঁ জয়লাভ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST