শেরপুরের নালিতাবাড়ীতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ মার্চ) উপজেলার বাগিচাপুর গোরস্থান বাজারে রুপনারায়নকুড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এই আয়োজন করা হয়।
রুপনারায়নকুড়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. আবু ফাররাহ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন এর সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপি।
ইফতার মাহফিলে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।
এসময় নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।