1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নকলায় অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক সংবাদের কাগজ
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:০৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নকলায় অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, মার্চ ৯, ২০২৬,
  • 106 Time View

সারাদেশের ন্যায় শেরপুরের নকলাতেও পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সিএনএস বাংলা ফাউন্ডেশন। সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার অসচ্ছল, গরিব ও এতিম পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সিএনএস বাংলা ফাউন্ডেশনের নকলা উপজেলার সমন্বয়কারী সারোয়ার হোসেন (রবিন) বাড়ি বাড়ি গিয়ে এসব ইফতার সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেন।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, খেজুর, চিনি , তেল , চাল , সাবান ,সেমাই , আলু, গুড়া দুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। রমজানের সময় অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশনটি।

ইফতার সামগ্রী পেয়ে এক উপকারভোগী জানান, রমজান মাসে অনেক সময় ইফতারের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। সিএনএস বাংলা ফাউন্ডেশন আমাদের বাড়িতে এসে যে সহযোগিতা করেছে, এতে আমরা খুবই উপকৃত হয়েছি। আল্লাহ তাদের মঙ্গল করুন।

এ সময় সিএনএস বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST