“ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ” ঈদ বয়ে আনুক অনাবিল সুখ – ঈদ মোবারক।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নালিতাবাড়ী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর কবির মিথুন। দৈনিক সংবাদের কাগজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন তিনি।
আলমগীর কবির মিথুন বলেন, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের একটি হলো পবিত্র ঈদুল ফিতর। বছর ঘুরে ঈদ এসেছে। আমরা সকলেই এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবো। ঈদে নিজের পরিবারের মতো অসহায়দের খোঁজ নেবো। ঈদকে সামনে রেখে হানাহানি ও সংঘাত মুক্ত সমাজ নির্মাণের আশাও ব্যক্ত করেন তিনি। তিনি দল মত নির্বিশেষে সকল মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের উত্তর বাজারে মিথুন ট্রেডার্স নামে আলমগীর কবির মিথুনের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এখানে খুচরা ও পাইকারি মূল্যে সকল প্রকার নির্মাণ সামগ্রী বিক্রি করা হয়।
আলমগীর কবির মিথুন যুক্তরাজ্য থেকে উচ্চশিক্ষা শেষ করে এসেছেন। তিনি সামাজিক ও মানবিক কাজে সর্বদা নিয়েজিত থাকার চেষ্টা করেন।