“ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ” ঈদ বয়ে আনুক অনাবিল সুখ – ঈদ মোবারক।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী ফরহাদ হোসেন। দৈনিক সংবাদের কাগজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন তিনি।
হাজী ফরহাদ হোসেন বলেন, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের একটি হলো পবিত্র ঈদুল ফিতর। বছর ঘুরে ঈদ এসেছে। আমরা সকলেই এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবো। নিজের আগে ঈদে অসহায়দের খোঁজ নেবো। ঈদকে সামনে রেখে হানাহানি ও সংঘাত মুক্ত সমাজ নির্মাণের আশাও ব্যক্ত করেন তিনি। তিনি ব্যবসায়ী মহলসহ বিশেষ করে নালিতাবাড়ী উপজেলার ৯ নং মরিচপুরান ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।
হাজী ফরহাদ হোসেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের কৃতি সন্তান। গাজীপুরের টঙ্গী নগরীতে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি সামাজিক ও সমাজসেবামূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। অসহায়দের পাশে থেকে সবসময় কাজ করতে চান ফরহাদ হোসেন। তিনি আগামী মরিচপুরান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া সহযোগিতা কামনা করেন হাজী ফরহাদ হোসেন। একটি স্মার্ট ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।